ads

বুধবার , ৮ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহরের সৌন্দর্যবর্ধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে শহরের সৌন্দর্যবর্ধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ শেরপুরে জেলা শহরের সৌন্দর্যবর্ধন ও সড়ক নিরাপত্তা বিষয়ক নাগরিক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংলাপে বিভিন্নজনের বক্তব্যে উঠে আসে শহরে ক্রমবর্ধমান যানজট, ফুটপাত দখলসহ অপরিচ্ছন্নতাসহ নাগরিক দূর্ভোগের নানা চিত্র। এজন্য বাসযোগ্য পরিচ্ছন্ন ও নিরাপদ শেরপুর শহর গড়তে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি ব্যাপক গণসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে গুরুত্বারোপ করা হয়। সেইসাথে সকলের সমন্বিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন শহর গড়তে আগামী ৬ মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিয়ে আসতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হায়দার আলী, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আজিজুল হক, পবা’র সমন্বয়কারী আতিক মোর্শেদ, প্রেসকাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালউজ্জামান সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, এনডিসি মাসুদ রানা, সহকারি কমিশনার মেজবা উল আলম ভুইয়াসহ প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতায় ১ম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads