ads

মঙ্গলবার , ৭ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চুরিতে বাঁধা পেয়ে গৃহকর্ত্রীকে কোপানোর মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৩৬
শেরপুরে চুরিতে বাঁধা পেয়ে গৃহকর্ত্রীকে কোপানোর মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সংগোপনে গৃহপ্রবেশ ও চুরির ঘটনায় হাতেনাতে ধৃত হওয়ার পর গৃহবধূকে কুপিয়ে রক্তাক্ত করার মামলায় ফজলুল করিম ফজল (৩০) নামে এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। ৭ মার্চ মঙ্গলবার বিকেলে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ্ উদ্দিন ওই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি ফজল ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের আকরাম হোসেনের ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ফজলুল করিমের বাবা আকরাম হোসেনকে খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি ফজল পলাতক রয়েছে।
অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ঝিনাইগাতী উপজেলার ভালুকা গ্রামের প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগমের কাছে একই গ্রামের ফজলুল করিম ও তার বাবা আকরাম হোসেন বিভিন্ন সময়ে টাকা-পয়সা ধার চেয়ে না পাওয়ায় শত্রুতা পোষণ করে আসছিল। ওই শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৭ আগস্ট রাতে সংগোপনে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে শোকেসে থাকা কিছু স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল চুরি করে ফজল। গৃহবধূ তা টের পেয়ে ফজলকে হাতেনাতে আটক করে ডাক-চিৎকার শুরু করলে ফজল তার হাতে থাকা ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে গৃহবধূকে এলোপাথারীভাবে কুপিয়ে মুখে, থুতনায় ও হাতে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই ঘটনায় গৃহবধূ মর্জিনা বেগম বাদী হয়ে পিতা-পুত্র ২ জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় দঃবিঃ ৪৫৭/৩৮২/১০৯ ধারায় অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে পুলিশ উভয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার ৬ বছর পর আদালত মঙ্গলবার ওই রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ এখনও বছরে দেশে যক্ষ্মায় মারা যায় সাড়ে ৮১…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads