স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটের ৩৪ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ রবিবার রাতে শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওইসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্রাট আয়োজক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও ছাত্র রাজনীতি গড়ে তোলার জন্য অনুরোধ জানান।
কলেজ ছাত্রলীগ নেতা দীন ইসলাম দিপন ও সাইদুর রহমান শাহিনের পরিচালনায় ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির, হাফিজ, লিংকন, দুলাল, রানা, নয়ন প্রমুখ।























