ads

রবিবার , ৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৬ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯৯
শেরপুরে ৬ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৬ কেজি গাজাসহ আব্দুল গণি নিমাই (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ মার্চ রবিবার সকালে সদর উপজেলার মুন্সীরচর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিমাই পার্শ্ববর্তী জঙ্গলদী এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। একই দিন বিকেলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারকৃত নিমাইকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ মুন্সীরচর বাজার এলাকায় অভিযান চালায়। ওইসময় আব্দুল গণি নিমাইকে চটের বস্তার ভেতর রাখা পলিথিনে মোড়ানো প্রায় ৬ কেজি ওজনের গাজার শুকনা গাছ-ডালপালাসহ গ্রেফতার করা হয়। অভিযানে আরও অংশ নেন এসআই শাহীন সরকার ও এএসআই আল ইমরান। পরে এসআই কামরুল হাসান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads