ads

রবিবার , ৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৬
শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সুষ্ঠু ও সুন্দরভাবে দিবসটি উদযাপনে বিভিন্নজনের পরামর্শ গ্রহণ সাপেক্ষে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ ও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলাল উজ্জামান সরকার, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামান, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতির পিতার ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের প্রস্তুতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads