ads

রবিবার , ৫ মার্চ ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, মহিলা পরিষদ নেত্রী লুৎফুন্নাহার, নিলুফা পান্না মিনা, আঞ্জুমান যুথী, পারভীন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বামীর মৃত্যু শোকে স্ত্রীর ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতির পিতার ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads