শ্রীবরদীতে ধর্ষণের ভিডিও ॥ সহযোগী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৪৩
শ্রীবরদীতে ধর্ষণের ভিডিও ॥ সহযোগী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় কিশোরীকে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় ঘটনায় নায়ক ছামিদুল হকের সহযোগী রাশেদুল হক (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। ২ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার টাঙ্গারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার শেরপুরের আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে প্রধান আসামি ছামিদুল হক এখনও পলাতক রয়েছে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের কিশোরী (১৫) কে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে স্থানীয় ছামিদুল হক (২২) ও তার সহযোগী রাশেদুল হক (২৩) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে ১ মার্চ বুধবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। বৃহস্পতিবার রাতে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা থেকে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি ১৫ দিনেও পরবর্তী সংবাদ নকলায় জলমহাল ইজারায় অনিয়ম ॥ মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads