ঝিনাইগাতীতে ৫০ দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ শুরু

খবর টি পড়েছেন : ১৪৬
ঝিনাইগাতীতে ৫০ দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘আমরা হবো জয়ী দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’-এ শ্লোগানে শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ মার্চ শুক্রবার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরিফ হোসেন। আইসিটি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্প পরিচালক মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রশিক্ষণ সমন্বয়কারী আশিকুর রহমান, প্রশিক্ষক খালেদ আব্দুল্লাহ প্রমুখ।
প্রকল্প পরিচালক মাকসুদ চৌধুরী জানান, ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো-তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা। প্রতি ব্যাচে ২৫ জন করে দু’টি ব্যাচে ৫০ জনকে প্রতিদিন ৪ ঘন্টা করে ৪০ দিনে মোট ২০০ ঘন্টা ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে আউটসোর্সিং, অনলাইনে ফ্রি-ল্যান্সিংয়ের মাধ্যমে আয়, আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েবপেজ ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি বলেন, ৫০ জনের প্রশিক্ষণটি শেষ হবার পর ঝিনাইগাতীতে পরবর্তীতে আরও ৫০ জনকে ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রশিক্ষণ প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে গুলশান ইয়ুথ ক্লাবকে ১০ উইকেটে হারালো অ্যামেচার্স…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads