স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৫ দিনব্যাপী ২য় জেলা রোভার মুট-২০১৬ উদ্বোধন করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ দারোগ আলী পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই রোভার মুটের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ও জেলা স্কাউটস কমিশনার প্রফেসর ড. এ.কে.এম. রিয়াজুল হাসানসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই রোভার মুটে ১৯টি দল অংশ নিচ্ছে। এখানে তাঁবু বাস ও স্বেচ্ছাসেবামূলক নানা প্রশিক্ষণ দেয়া হবে।























