ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত

খবর টি পড়েছেন : ১৪২
ফলোআপ : ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hatir Dol-01ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে বন্যহাতির আক্রমণে উত্তম মারাক (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। নিহত উত্তম মারাক ওই গ্রামের মৃত মদন সাংমার ছেলে। ঘটনাটি ঘটে ৩০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার রাতে একদল বন্যহাতি সন্ধ্যাকুড়া গ্রামে তান্ডব লীলা চালায়। ওই সময় হাতি তাড়াতে গিয়ে উত্তম মারাক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। আহত উত্তম মারাককে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। শেরপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। আরএমও ডা. মফিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বন্যহাতির আক্রমণে আদিবাসী কৃষক আহত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব এইডস দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads