নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মেনোনাইট সেন্ট্রাল কমিটির (এমসিসি) সহযোগিতায় বারমারী ক্যাথলিক চার্চ এর আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বারমারী মিশন সভাকক্ষে আলোচনা সভায় পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরানের সভাপতিত্বে প্রিয় অতিথির বক্তব্য রাখেন এমসিসি’র বাংলাদেশ ভিজিটর পিটার চার্চ, নালিতাবাড়ী ট্রাইভাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজা, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া, এমসিসি’র ফিল্ড অফিসার মো. আক্তার হোসেন, ইউপি সদস্য নুরুল হক, প্রদীপ জেংচাম ও সুলতান আহমেদ প্রমুখ। এতে ২ শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।























