ads

বুধবার , ৩০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিমক্ষেতে ভাইরাস রোগ ॥ কৃষকরা দিশেহারা

খবর টি পড়েছেন : ১৪৬
ঝিনাইগাতীতে শিমক্ষেতে ভাইরাস রোগ ॥ কৃষকরা দিশেহারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

jhinaigati-sim-khetঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় শিমক্ষেতে ভাইরাস রোগ দেখা দিয়েছে। উপজেলার সন্ধ্যাকুড়া, গোমড়া, হলদিগ্রাম, ফাকরাবাদ এলাকার প্রায় ২০ একর জমির শিমক্ষেত ওই ভাইরাস রোগে আক্রান্ত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ওই রোগকে মোজাইক ভাইরাস রোগ বলা হয়। ওই রোগে আক্রান্ত হলে শিম গাছের পাতা হলদে বিবর্ণ হয়ে গাছ মরে যায়। কৃষকদের কষ্টার্জিত শিমক্ষেত ভাইরাস রোগে আক্রান্ত হওয়ায় চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক মো. শাহাদাত হোসেন, ওমর আলী ও বানেছা বেগমসহ আরও অনেকেই জানান, তাদের শিম গাছে ভাইরাস রোগ দেখা দেয়ায় তারা এখন দিশেহারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ রোগের কোন প্রতিষেধক নেই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কোরবান আলী বলেন, পচনরোধে কৃষকদের ভাইরাস রোগে আক্রান্ত শিম গাছ সরিয়ে ফেলার পরামর্শ দেয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী আদর্শ মহাবিদ্যালয় জাতীয়করণে সাংসদ চানকে ফুলেল শুভেচ্ছা পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী চন্দন…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads