ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৭৬

খবর টি পড়েছেন : ১৯৩
ব্রাজিলের ফুটবল দল বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ৭৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

cyanthaviaশ্যামলবাংলা ডেস্ক : ব্রাজিলের একটি ফুটবল দলের খেলোয়াড়সহ ৮১ আরোহী নিয়ে একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের ৭৬ জনেরই মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে কলম্বিয়ার মেডেলিন শহরের বিমানবন্দরের অবতরণের সময় একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বিমানে থাকা বাকি সবাই নিহত হয়েছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বিমানটিতে ব্রাজিলের চ্যাপেকোনস ফুটবল দলের সদস্যরা ছিলেন। দক্ষিণ আমেরিকা ক্লাব ফুটবলের ফাইনালে কলম্বিয়ার অ্যাটলিকো ন্যাশনালের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। কর্মকর্তারা আরও জানান, কলম্বিয়ার মেডেলিনের বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি শহরের বাইরে একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেপালকে গুড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদ নির্বাচনেও ষড়যন্ত্র ॥ আ’লীগে বিদ্রোহ…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads