মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় ৪ টি ধান কাটার যন্ত্র (রিপার) প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর কৃষকদের নিয়ে কায়দা, ছত্রকোনা, বারমাইশা ও পূর্ব লাভায় ওই সব মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কায়দা গ্রামে কৃষক রহুল আমিনের বাড়ির আঙ্গিনায় তার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর। তাছাড়া ছত্রকোনায় ডাঃ আব্দুর রহমানের সভাপতিত্বে, পূর্বলাভায় হায়াতুল্লাহর মেম্বারের সভাপতিত্বে এবং বারমাইসা গ্রামের স্থানীয় এক কৃষকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। ওই ৪টি মাঠ দিবসে ধান কাটার যন্ত্র (রিপার) ব্যবহারের কলাকৌশল ও সুবিধা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। প্রতিটি মাঠদিবসে প্রায় শতাধিক করে কৃষক উপস্থিত ছিলেন।

























