ads

রবিবার , ২৭ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স ১৮ ডিসেম্বর ॥ যুক্ত হবে ৪ লক্ষাধিক মানুষ

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স ১৮ ডিসেম্বর ॥ যুক্ত হবে ৪ লক্ষাধিক মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

dc-office-meeting-27-11-16স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৮ ডিসেম্বর শেরপুরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত প্রস্তুতি সভায় হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত থেকে দিক-নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামান, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ।
সভায় আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম নির্ধারণ করা হয়। বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ভিডিও কনফারেন্স চলবে। তবে প্রথম দিকে দেশাত্ববোধক গান, বঙ্গবন্ধুর ভাষণসহ সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী প্রামাণ্যচিত্র পরিবেশন করা হবে। বিকেল সোয়া ৪টা থেকে ৫ টার মধ্যে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত থাকতে পারেন। কনফারেন্স সফল করতে স্টেডিয়ামে ন্যূনতম ৫ হাজার লোক সমাগমের ব্যবস্থা করা হবে। কনফারেন্সে শেরপুর-১ (সদর) আসনের সাংসদ হুইপ আতিউর রহমান আতিক ও জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম এবং বিভিন্ন বিভাগ-প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন ক্ষেত্রে বাছাইকৃত সফল প্রতিনিধিগণ কথা বলতে প্রস্তুত থাকবেন। এছাড়া একইভাবে জেলার ৫টি উপজেলা পরিষদ, ৪টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নও প্রস্তুত থাকবে কনফারেন্সে যুক্ত থাকতে। আর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ কনফারেন্সের জন্য প্রস্তুত থাকা সকল স্থানগুলো মিলিয়ে প্রায় ৪ লক্ষাধিক মানুষ বিটিভির মাধ্যমে দেখতে পারবেন শেরপুরের সাথে প্রধানমন্ত্রীর ওই ভিডিও কনফারেন্স।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইমো-ভাইবারে বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা নেই : তারানা পরবর্তী সংবাদ নকলায় ধান কাটার যন্ত্র প্রদর্শনী ও মাঠ দিবস…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads