ads

শনিবার , ২৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণকারী গাজীপুরে গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩০
শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণকারী গাজীপুরে গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

atok-dস্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব। ২৫ নভেম্বর শুক্রবার সকালে র‌্যাব-১৪, জামালপুরের ক্রাইম প্রিভেনশন ইউনিট-১ গাজীপুর জেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জহিরুল নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মতিউর রহমান ওরফে আব্দুল মতিন মাস্টারের ছেলে।
র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি এবং স্কোয়াড কমান্ডার এএসপি সমীর সরকার অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানার ধর্ষণ মামলার আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেন। গত ১২ নভেম্বর জহিরুল প্রতিবেশী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৫ নভেম্বর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা ব্র্যান্ডিং বিষয়ক ভিডিও… পরবর্তী সংবাদ শেরপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফুটবল টুর্ণামেন্ট শুরু :…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads