ads

বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা ব্র্যান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্স

খবর টি পড়েছেন : ১৩৫
শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা ব্র্যান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্স
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-dc-video-confarenceস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে জেলা ব্র্যান্ডিং বিষয়ক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওইসময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি ময়নমনসিংহ বিভাগের ৪ জেলার জেলা প্রশাসনের সাথে যুক্ত হন এটুআই’য়ে কর্মরত উপ-সচিব আব্দুল মান্নান।
ভিডিও কনফারেন্সে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সীমান্ত কন্যা গারো পাহাড়ের পর্যটনশিল্প বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়ে শেরপুরের অন্যান্য সমৃদ্ধ বিষয়সমূহ তুলে ধরেন। পর্যটন শিল্প বিকাশে গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক, কর্ণঝোড়া, সন্ধ্যাকুড়া রাবারবাগান, নাকুগাঁও স্থলবন্দর, পানিহাতা তারানি পাহাড়, রাজারপাহাড়, বারোমারী মিশনসহ অন্যান্য প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যমন্ডিত স্থানসমূহকে পর্যটন শিল্পের আওতায় এনে প্রকল্প গ্রহণে গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এছাড়া কৃষিপ্রধান অঞ্চল শেরপুরে অধিক উৎপাদিত সুগন্ধি ধান তুলসীমালা ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হয়েছে।
চেম্বার সভাপতি মোঃ মাছুদ বলেন, জেলার একমাত্র স্থলবন্দর নাকুগাঁওকে আধুনিকায়ন করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণসহ ব্যবসায়ীদের সুবিধার্থে অতি শীঘ্রই একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করা প্রয়োজন। এছাড়া পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে বেসরকারি উদ্যোক্তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। বেসরকারি উদ্যোক্তার অভাব নেই। এজন্য কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট।
ওই ভিডিও কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবণী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমান সোহেল তরফদার, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মাঠ জুড়ে আগাম সবজি পরবর্তী সংবাদ রবীন্দ্রনাথের ‘নোবেল চোরের’ সন্ধান পাওয়া গেল

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads