ads

বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থী আটক ॥ অর্থদন্ড

খবর টি পড়েছেন : ১৪৪
নালিতাবাড়ীতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থী আটক ॥ অর্থদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

vuaনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৫ ভূয়া পরীক্ষার্থীকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদেরকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার বেনুপাড়া বেসরকরি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি দেখাতে ভূয়া নাম দিয়ে বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। এদের মধ্যে মোছা. প্রীতি নামে ৭ম শ্রেণির শিক্ষার্থী সেলিনা বেগম, খুশি বেগম নামে ৮ম শ্রেণির শিক্ষার্থী আমেনা বেগম, মোছা. পায়েল নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোছা. পায়েল, মো. বাবুল নামে ৮ম শ্রেণির সামাজ্জল হোসেন ও মো. মোকছেদুল নামে ৮ম শ্রেণির শিক্ষার্থী ওয়েল ডিং মারাক শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে।
বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রে উপস্থিত হয়ে ওই ৫ শিক্ষার্থীকে আটক করেন। পরে শিক্ষার্থী অভিভাবকদের কেন্দ্রে উপস্থিত করে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ৫ শিক্ষার্থীকে চিহিৃত করা হয়। পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষাতে বেশি শিক্ষার্থী দেখানোর জন্য বেনুপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক এই অবৈধ পথ অবলম্বন করেছেন। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা পরবর্তী সংবাদ নকলায় মাঠ জুড়ে আগাম সবজি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads