ads

বুধবার , ২৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ নির্বাচন ॥ মনোনয়নপত্র সংগ্রহ শুরু

খবর টি পড়েছেন : ১৪২
শেরপুর জেলা পরিষদ নির্বাচন ॥ মনোনয়নপত্র সংগ্রহ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pic-2-zela-parishad-electionস্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী ২২ নভেম্বর মঙ্গলবার থেকে শেরপুরে জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সংরক্ষিত সদস্য পদে আয়শা আক্তার রূপালী নামে এক মহিলা রিটার্নিং অফিসারের কার্যালয় জেলা নির্বাচন অফিসে হাজির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আয়শা আক্তার রূপালি ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম জানান, শেরপুরে জেলা পরিষদের প্রশাসক পদে একজন, সাধারন সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন নির্বাচিত হবেন। এ নির্বাচনে শেরপুর জেলার ৫ উপজেলার ৫২ ইউনিয়ন ও ৪ পৌরসভায় মোট ভোটার সংখ্য ৭৩৫।
সহকারি রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১ ডিসেম্বর। ৩ ও ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ১১ ডিসেম্বর। এছাড়া ১২ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দ ও আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী, জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদেও চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় একজন প্রশাসক এবং ১৫ জন সাধারন ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচন ॥ শেরপুরে ২৪ ঘন্টার মধ্যে… পরবর্তী সংবাদ শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ চেম্বার পরিচালক নির্বাচিত ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads