ads

বুধবার , ২৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাড়া পেলেন মাহমুদুর রহমান

খবর টি পড়েছেন : ১৪৭
ছাড়া পেলেন মাহমুদুর রহমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

mahmudur-rahmanশ্যামলবাংলা ডেস্ক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। ২৩ নভেম্বর বুধবার বেলা ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কারাধ্যক্ষ মো. নাশির আহমেদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়। মাহমুদুর রহমানের মুক্তির সময় কারাফটকে বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর জেলার একাধিক নেতা উপস্থিত ছিলেন। কারাগার থেকে বের হলে তাঁরা মাহমুদুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন।
সবশেষ গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তাঁর মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তাঁর কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই। এর ধারাবাহিকতায় বুধবার মুক্তি পেলেন মাহমুদুর রহমান।
২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঐক্যবদ্ধ থেকে হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে :… পরবর্তী সংবাদ ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads