ads

বুধবার , ২৩ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ১২৬
ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার, গ্রেফতার ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ambasador-netherlandsশ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনে গিয়ে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৩ নভেম্বর বুধবার দুপুরে ওই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া চুরি হওয়া ব্যাগটি সব জিনিসপত্রসহ উদ্ধার করা হয়েছে। বিকেল ৪টায় ডিএমপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছাড়া পেলেন মাহমুদুর রহমান পরবর্তী সংবাদ ফুলপুরে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads