স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর সোমবার বিকেলে শহরের শেখহাটি এলাকায় আয়োজিত সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে মোঃ মজনু মিয়াকে সভাপতি, মোঃ হারুনুর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাস্টার, যুগ্ম আহবায়ক মোঃ রমজান আলী, সুলতান আহমেদ ময়না, যীতেন্দ্র চন্দ্র মজুমদার, সোলায়মান সোলে, মহসিন কবীর মুরাদ, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এবং উজ্জল সরকার। সভায় সভাপতিত্ব করেন এমদাদুল হক হীরা। সভা পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস।
























