ads

রবিবার , ২০ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯৬

খবর টি পড়েছেন : ১৭৩
ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৯৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

indore-patnaশ্যামলবাংলা ডেস্ক : ভারতে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। ওই দুর্ঘটনায় আরো শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ৩টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। কানপুর দেহাত জেলার পুখরায়ানের কাছাকাছি ইন্দোর-পাটনা এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধার তৎপরতার দেখভাল করতে বলেছেন। রেলমন্ত্রী সুরেশ প্রভু এই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার সকাল থেকেই উদ্ধারকাজ চলছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে রেল লাইনের ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর-মধ্য রেলের মুখপাত্র বিজয় কুমার জানিয়েছেন, একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অন্য যাত্রীদের যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায় সেজন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের এস-২ কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads