ads

শনিবার , ১৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৩৯
ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mymensingh-picস্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন সার্কেল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ওইসময় তার সাথে টেলিকনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান।
বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান, নেত্রকোণার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার (আইসিটি) মানিক মাহমুদ, ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফর রিপন, সিলেটের বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মালেক, মুক্তাগাছা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ। ওইসময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামসহ ৪ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, অনলাইন অ্যাকটিভিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ের উদ্ভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ইনোভেশন বিষয়ে বিশেষ অবদান রাখায় শেরপুরের একমাত্র রফিকুল ইসলাম আধারসহ ৪ জেলার ১৪ জনকে বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড-২০১৬ দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বালানি তেলের দাম কমানো হবে: অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ বিভাগীয় ইনোভেশন এওয়ার্ড পেলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads