স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও ভর্তি কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ক্লাসে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম রিয়াজুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ছাত্রলীগের জেলা সভাপতি জুনায়েদ নূরানী মনি, সাধারণ সম্পাদক নাজমুল হক সম্রাট, নবাগত ছাত্র ইমদাদুল হক রিপন প্রমুখ। ক্লাসে সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাস সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া।
























