স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রস্তুতি সভায় যথাযথভাবে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণসহ ওইসব কর্মসূচী বাস্তবায়নে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে¡ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, সদর উপজেলা কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান প্রমুখ। ওইসময় জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
























