ads

সোমবার , ১৪ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২০২
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pic-diabetic-discussionস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ১৪ নভেম্বর সোমবার সচেতনতামূলক আলোচনা সভা করেছে শেরপুর ডায়াবেটিক সমিতি (শেডাস)। ‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন, অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভায় মূল বক্তব্য প্রদান করেন শেরপুর ডায়াবেটিক হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান। শেডাস সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ডা. এটিএম মামুন জোস, সাবেক এমপি খন্দকার মো. খুররম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, অতিরিক্ত পিপি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাংবাদিক হাকিম বাবুল, রাজনীতিক শফিউল আলম চাঁন প্রমুখ।
আলোচনা সভায় মূল বক্তব্যে ডা. আনিসুর রহমান বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নগরায়ন ও তার প্রভাব, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা দেশের অর্তনৈতিক কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই দেশের স্বাস্থ্যসেবার ৫-১০ শতাংশ ব্যয় করতে হচ্ছে। এজন্য জীবনযাপনে পরিবর্তন, পুষ্টিকর ও পরিমিত খাদ্যগ্রহণ, নিয়মিত শরীরচর্চা, যথাযথ স্বাস্থ্যসেবা ও পরিপূর্ণ স্বাস্থ্য শিক্ষা মেনে চললে ডায়াবেটিস এবং এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব।
সাবেক এমপি খন্দকার মো. খুররম দেশের সকল জেলায় ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা দরকার বলে উল্লেখ করে বলেন, এজন্য ডায়াবেটিস চিকিৎসায় সরকারের আরও এগিয়ে আসা দরকার।
ডায়াবেটিস দিবস উপলক্ষে এদিন শেরপুর শহরের মাধবপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সততা ও নিষ্ঠা দায়িত্বেরই অংশ ॥ শেরপুরে বিদায়ী… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads