মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় দাখিলের ৯ জন দরিদ্র পরীক্ষার্থী ও একজন অসুস্থ শিক্ষার্থীকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সুপার মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ওইসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, সোনালী ব্যাংক, নকলা শাখায় হতদরিদ্রদের শিক্ষা সহায়তার লক্ষ্যে একটি হিসাব খোলা রয়েছে। ওই দরিদ্র তহবিল থেকে ৯ জনকে ফরম ফিলাপ বাবদ ৬ হাজার ৯শ ৫০ টাকা এবং চিকিৎসা সহায়তা বাবদ একজন শিক্ষার্থীকে ১ হাজার টাকা দেওয়া হয়।
জানা যায়, ফরম ফিলাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহ-সুপারকে আহবায়ক করে মোজাম্মেল হক ও ফজলুল করিমসহ মোট ৩ সদস্য বিশিষ্ট ফরম ফিলাপ উপ-কমিটি গঠন করা হয়েছিল। যে বা যারা ফরম ফিলাপের প্রয়োজনীয় টাকা সংগ্রহ করতে পারেনি বা অপারগ তারা ওই উপ-কমিটির মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে এবং কমিটির সুপারিশক্রমে শিক্ষার্থীরা ওই সহযোগিতা প্রাপ্ত হয়।
এ বিষয়ে সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, এলাকার হতদরিদ্র, পিছিয়ে পড়া, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যেই ওই দরিদ্র তহবিল গঠন করা হয়েছে। চাইলে যে কেউ ওই হিসাব নম্বরে সহযোগিতা জমা দিয়ে গর্বিত অংশীধার হতে পারেন, এ সুযোগ রয়েছে।
























