নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনিটিউট (বিনা) ও উপজেলা কৃষিসম্প্রাসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ১৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নে বিনা-১১ বন্যা সহিষ্ণু ধান কর্তন করা হয়।
এ উপলক্ষে উপজেলার নয়াবিল ইউপির সাবেক চেয়ারম্যান নূর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.শরিফ ইকবাল, উপজেলা বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরীন আখতার, মো. সামিউল হক প্রমুখ।

























