বাংলা সনের কার্তিক মাসের ১৫ দিন পরে প্রথম মঙ্গলবার শেরপুর জেলা শহরের রঘুনাথ জিঁউর মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় রাখের উৎসব। উৎসবে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর নির্দেশে হিন্দু ভক্তরা এক দিন উপবাস থেকে ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
























