ads

বুধবার , ৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হলুদে জীবন রঙিন

খবর টি পড়েছেন : ১৯০
হলুদে জীবন রঙিন
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

holude-jibonমোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলা উপজেলায় প্রান্তিক চাষিরা হলুদ চাষ করে লাভবান হচ্ছেন। উপজেলার চন্দ্রকোনা, পাঠাকাটা, চরঅষ্টধর, বানেশ্বর্দী, গণপদ্দী ও উরফা ইউনিয়নের অনেক চাষি হলুদ চাষ করে সংসারে সচ্ছলতা এনেছেন। অনুর্বর জমিতে কম পুঁজিতে ও নামমাত্র শ্রমে অধিক মুনাফা পাওয়ায় উপজেলায় হলুদ চাষির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার হলুদ সরবরাহ করা হয় আশপাশের জেলাগুলোয়। সরেজমিন জানা যায়, উপজেলায় শত বছর আগ থেকেই কৃষক হলুদ চাষ করে আসছেন। অনুর্বর জমিতে, স্বল্পব্যয়ে অধিক মুনাফা পাওয়ায় উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোয়ও হলুদ চাষ স¤প্রসারিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ৫শ একর জমিতে বাণিজ্যিকভাবে হলুদ চাষ করা হয়েছে। তাছাড়া বিচ্ছিন্নভাবে বাড়ির আঙিনায় নিজেদের ব্যবহারের জন্য আরও কমপক্ষে ৮০ থেকে ৯০ একর জমিতে হলুদ চাষ করেছেন কৃষক। আশানুরূপ দাম পাওয়ায় আগামীতে হলুদ চাষির সংখ্যা ও পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানালেন অনেক প্রান্তিক চাষি। চাষিরা বলেন, বর্তমানে আমাদের দেশে উন্নত জাতের ডিমলা ও সুন্দরী হলুদ চাষ করা হলেও দেশীয় জাতের হলুদই বেশি চাষ করা হয়। সাধারণত বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে হলুদ রোপণ করা হয়। অগ্রহায়ণ-পৌষ মাসে হলুদ তোলা হয়। রোপণের আগে আড়াআড়ি ৪ থেকে ৫টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে রোপণ করতে হয়। লাঙল দিয়ে ৩ থেকে ৪ সেন্টিমিটার গভীর করে লাইন টেনে ৬ থেকে ৮ ইঞ্চি অন্তর চোখসহ হলুদের দানা রোপণ করে মাটি চাপা দিতে হয়। গজানো গাছ মাটির ৬ থেকে ৮ ইঞ্চি উপরে উঠে এলে কোদাল দিয়ে অনেকটা আলু ক্ষেতের মতো মাটি দিতে হয়। তাছাড়া ৬ মাসের এ মশলাজাতীয় ফসলে সর্বোচ্চ ২ বার নিড়ানি দিতে হয়। জমি তৈরি, রোপণ, নিড়ানি ও ফসল তোলা ছাড়া আর কোনো খরচ নেই। জমি তৈরি থেকে তোলা পর্যন্ত প্রতি কাঠায় (৫ শতাংশ) খরচ হয় সর্বোচ্চ ১ হাজার টাকা। বানেশ্বর্দীর নাজিম উদ্দিন, রইছ উদ্দিন, ফিরোজ মিয়া, চরকৈয়ার গুঞ্জুর, বকুল ও রুহুলসহ অনেক হলুদ চাষি বলেন, প্রতি কাঠায় বীজ হলুদ লাগে ২০ থেকে ২২ কেজি এবং উৎপাদন হয় ৮ থেকে ১২ মণ। বর্তমান বাজার মূল্য শুকনা প্রতি কেজি ২শ থেকে ২২০ টাকা এবং কাঁচা হলুদ প্রতি মণ ৪৮০ থেকে ৫২০ টাকা। ফলে বর্তমান দাম অনুযায়ী প্রতি কাঠায় লাভ থাকে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা, যা অন্য কোনো কৃষিপণ্যে সম্ভব নয়। কেল্লির মোড় এলাকার নাজিমউদ্দিন বলেন, তার ১ একর জমিতে ১৫ থেকে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন ৭৫ থেকে ৮৫ হাজার টাকার হলুদ পাবেন তিনি। তিনি বলেন, আগামীতে কমপক্ষে আরও ২ একর জমিতে হলুদ চাষ বাড়াবেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও ইসমাতুন মাছুমা জাহান পলাশী বলেন, উপজেলার চন্দ্রকোনা, পাঠাকাটা, চরঅষ্টাধর ও বানেশ্বর্দী ইউনিয়নেই হলুদের চাষ বেশি হয়েছে। তাছাড়া ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার ২৫ জন সদস্যের সবাই হলুদ চাষ করেছেন। লাভ বেশি পাওয়ায় ওই সংস্থার চাষিরা দিন দিন ওই মশলাজাতীয় ফসলের চাষ বাড়াচ্ছেন। এ বিষয়ে উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবদুল ওয়াদুদ বলেন, এ বছর উপজেলায় বাণিজ্যিকভাবে ৫শ একর এবং নিজের ব্যবহারের জন্য কমপক্ষে ৮০ একর জমিতে হলুদ চাষ করেছেন কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির জানান, অনুর্বর জমিতে হলুদ চাষ হওয়ায় জমির যেমন সুষ্ঠু ব্যবহার হচ্ছে, পাশাপাশি লাভবান হচ্ছেন চাষিরাও। হলুদ চাষ বাড়াতে নকলা উপজেলা কৃষি অফিস থেকে কৃষককে পরামর্শ দেয়াসহ আনুষঙ্গিক সেবা দেয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রাখের উৎসবে প্রদীপ প্রজ্জলন পরবর্তী সংবাদ নকলায় এ্যাডভোকেসি সভা

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads