ads

রবিবার , ৬ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : ফের হাকিম সভাপতি, দুলাল সম্পাদক

খবর টি পড়েছেন : ১২৭
শ্রীবরদী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : ফের হাকিম সভাপতি, দুলাল সম্পাদক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sribardi-bnp-shommelon-picশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বাইরে থেকে নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়লেও দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। ৬ নভেম্বর রবিবার বিকেলে শহরের খামারিয়াপাড়া আঃ ছামাদ মিঞার ধানের খোলায় অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ও বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচারের কারণে বিএনপির নেতা-কর্মীরা ঘর থেকে বের হতে পারে না। বর্তমান সরকারের আইন-শৃংঙ্খলা বাহিনীর রোষানলের কারণে আজ তৃণমূল নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লিপি আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপন, উপজেলা ওলামা দলের সভাপতি ফরহাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু হারিজ বাচ্চু, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক অকুল, বিএনপি নেতা আনিসুর রহমান প্রমুখ।
পরে সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিমকে পুনরায় সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম দুলালকে আবারও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন।

Shamol Bangla Ads

sherpur-bnp-shommelon-pic

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজের শিক্ষকের পদোন্নতি পরবর্তী সংবাদ ইকোপার্কে নববধূর শ্লীলতাহানির ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার মামলায় স্বামীসহ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads