স্টাফ রিপোর্টার ॥ ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ নভেম্বর শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে হুইপ আতিউর রহমান আতিকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা গোলাম মোস্তফা।
























