ads

সোমবার , ৩১ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্যালুটের রহস্য জানালেন সাকিব

খবর টি পড়েছেন : ১৬০
স্যালুটের রহস্য জানালেন সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sakibশ্যামলবাংলা ডেস্ক : মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বেন স্টোকসের উইকেট নিয়ে সাকিব আল হাসান স্যালুট দিলেন।
তাৎক্ষণিকভাবে শেরেবাংলার গ্যালারির দর্শকরা তাল মিলিয়েছেন সাকিবের সঙ্গে। ধীরে ধীরে সম্প্রচার মাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে বেন স্টোকসকে দেওয়া সাকিবের স্যালুট হয়ে গেল ‘ভাইরাল’। স্যালুটের ছবি কারও প্রোফাইলে, কেউ শেয়ার করলেন ভিডিও আর কেউবা মজার ও বিদ্রূপাত্মক ক্যাপশন লিখে ছড়িয়ে দিয়েছেন ফেসবুক আর টুইটারের টাইমলাইনে। স্বয়ং সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও উপলক্ষটি হাতছাড়া করেননি। নিজের ভেরিফাইড পেজে স্যালুটের ছবি পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেছেন, ‘হুহ, এভাবেই ও আমাকে ঘরে স্যালুট দেয়!’ এ সবই আসলে স্যালুট-পরবর্তী ‘রি-অ্যাকশন’। কিন্তু সাকিবের ‘অ্যাকশন (স্যালুট)’ পূর্ববর্তী কার্যকারণ কী?
জবাবটা সবচেয়ে ভালো দিতে পারার কথা সাকিবের। অবশেষে স্যালুটের রহস্য উন্মোচন করলেন সাকিব আল হাসান নিজেই।
সোমবার টুইটারে এক বার্তায় সাকিব আল হাসান লিখেছেন, ‘বাংলাদেশে এই সিরিজ খেলতে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদেরকে বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশ সেরা বোলিং ফিগার মিরাজের পরবর্তী সংবাদ মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads