ads

রবিবার , ৩০ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ সেরা বোলিং ফিগার মিরাজের

খবর টি পড়েছেন : ১৩৯
দেশ সেরা বোলিং ফিগার মিরাজের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

mirazশ্যামলবাংলা ডেস্ক : চেহারায় এখনো কৈশোরের ছাপ। উইকেট পেলেই সীমাহীন আনন্দে ফেটে পড়ছেন। মুখটাও দারুণ নিষ্পাপ। তবে বল হাতে দারুণ আগ্রাসী মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জিজ্ঞাসা করে দেখবেন, এই যুবকের ওপর কি রকম বিরক্ত তারা। জনি বেয়ারস্টো, অ্যালিস্টার কুক, জো রুটদের মতো ব্যাটসম্যানদের চোখের আর নাকের পানি এক করে ছেড়েছেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ছয় ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি।
দেশের হয়ে সেরা বোলিং ফিগারটি এখন মিরাজের। মিরপুর টেস্টে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে একাই ধ্বসিয়ে দিয়েছেন এই অফ স্পিনার।
টাইগারদের হয়ে এতোদিন সেরা বোলিং ফিগারটি ছিল এনামুল হক জুনিয়রের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানে ১২ উইকেট নেন এনামুল। প্রথম ইনিংসে ৭ উইকেট নেবার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন বামহাতি এই অফ স্পিনার।
১০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট নেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয় পরবর্তী সংবাদ স্যালুটের রহস্য জানালেন সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads