মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় লাইসেন্সবিহীন ১১ সিএনজি অটোরিক্সা চালককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ওই আদালতের মাধমে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারনে ১৯৮৩ সনের মোটরযান অধ্যাদেশ আইনের ধারায় ১১টি সিএনজির ড্রাইভারকে ৫শ টাকা করে মোট ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সিএনজি চালিত অটো দ্বারা দূর্ঘটনা এড়াতে ওই অভিযান অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, অবৈধ / লাইসেন্স বিহীন ড্রাইভার ও নিষিদ্ধ গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে পারলেই ৬০% সড়ক দুর্ঘটনা বন্ধ হবে।
























