ads

বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০১৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলবায়ু অভিযোজনে অনুদান চেয়ে নালিতাবাড়ী টিআইবি’র মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৬ ৭:০৬ অপরাহ্ণ

human-chain-photo-2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ীতে এ কর্মসূচী পালিত হয়। উপজেলা পরিষদ গেট সংলগ্ন মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, সহকারী কমিশার ভূমি জেবুন্নাহার শাম্মী, সনাক সদস্য সাদরুল আহসান মাসুম, কোহিনূর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমনসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সভাপতি জোবায়দা খাতুন।

Need Ads
error: কপি হবে না!