ads

শনিবার , ২৯ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে তীর্থোৎসব পালিত

খবর টি পড়েছেন : ১৯৪
নালিতাবাড়ীতে তীর্থোৎসব পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

tirtho-p1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খীস্ট্র ধর্মপল্লীতে দুই দিনব্যাপী বাৎসরিক ১৯তম ফাতেমা রাণীর তীর্থোৎসব ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে সমাপ্ত হয়েছে। এতে শুক্রবার সকাল ৮টায় জীবন্ত ক্রুশের পথ ও ১১টায় মহা খ্রীস্টযাগের মাধ্যমে তীর্থোৎসবের সমাপ্তী ঘোষনা করেন ময়মনসিংহ খ্রীস্টধর্ম প্রদেশের ধর্মযাযক বিশপ পনেন পৌল কুবি সিএসসি। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় পুর্ণমিলন ও উদ্ভোধনী খ্রীস্টযাগ উৎসর্গ করেন রাজশাহীর রেভারেন্ট ফাদার পেট্রিক গমেজ। পরে রাতে আলোক শোভাযাত্রা, গীতি আলেখ্য ও নিশীজাগরন অনুষ্ঠিত হয়। আলোর মিছিলে হাজার হাজার খ্রীস্টভক্তরা মোমবাতি জ্বালিয়ে নিজেদের পাপ মোচনে প্রায় ২ কিলোমিটার পাহাড়ী পথ অতিক্রম করেন। তীর্থোৎসবের সমন্বয়কারী ও বারমারী খ্রিস্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান জানান, হঠাৎ বৃষ্টিতে সামন্য সমস্যা হলেও প্রায় ২৫ হাজার খ্রীস্টভক্তদের অংশ গ্রহনে শান্তিপুর্নভাবে বাৎসরিক তীর্থযাত্রা পালিত হয়েছে।
ময়মনসিংহ খ্রিীস্টধর্ম প্রদেশের বিশপ পনেন পৌল কুবি সিএসসি বলেন, পাপ মোচন ও মনোবাসনা পুরনের লক্ষে সারাদেশের খ্রীস্টভক্তরা এ তীর্থস্থানে সমবেত হয়েছিলেন। এখানে এসে তারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করে যার যার বাড়ি ফিরে যাবেন। সৃষ্টিকর্তা বাচিয়ে রাখলে আগামী বছর আবার সকলের পুর্নমিলন হবে। এবারের তীর্থোৎসবে সহযোগিতার জন্য তিনি প্রশাসনসহ সকলকে ধন্যবাদ জানান। সারাদেশের হাজার হাজার খ্রীস্টভক্ত ছাড়াও এ তীর্থযাত্রায় প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর ছেলে ময়মনসিংহের হালুয়াঘাটের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মি. জুয়েল আরেং অংশ গ্রহন করেন। এদিকে তীর্থোৎসব উপলক্ষে পাশের মাঠে বসে বাহারী পণ্যের মেলা।
উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে এ তীর্থস্থানে প্রতি বছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার ভিন্ন ভিন্ন মুল সুরের উপর ভিত্তি করে দুইদিন ব্যাপী বাৎসরিক তীর্থোসব পালিত হয়ে আসছে। এবারের মুলসুর ছিল ‘দয়ার মাতা মারিয়া’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জলবায়ু অভিযোজনে অনুদান চেয়ে নালিতাবাড়ী টিআইবি’র মানববন্ধন পরবর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads