ads

সোমবার , ২৪ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভুল প্রবেশপত্র : নকলায় অনিয়মিত ৩ শতাধিক জেএসসি পরীক্ষার্থী বিপাকে

খবর টি পড়েছেন : ১৫৮
ভুল প্রবেশপত্র : নকলায় অনিয়মিত ৩ শতাধিক জেএসসি পরীক্ষার্থী বিপাকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur_district_map_bangladeshমো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত ৩১৭ জন পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের ভুলের কারণে হতাশায় ভোগছে। অভিভাবকসহ প্রতিষ্ঠান প্রধানরা পড়েছেন হয়রানিতে।
জানা যায়, ২০১৫ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৩১৭জন পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীরা যে বিষয়ে ফেল করে সেবিষয়েই চলতি বছর জেএসসি পরীক্ষা দেওয়ার কথা। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশক্রমে ওই অকৃতকার্য পরীক্ষার্থীরা সারা বছর ফেল করা বিষয় সমূহ পড়ে আসছে। এমনকি আগামী ১ নভেম্বরের জেএসসি পরীক্ষার জন্য অকৃতকার্য বিষয়েই ফরম পূরণ করে তারা। কিন্তু অজ্ঞাত কারণে নকলার ৩০টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল অনিয়মিত পরীক্ষার্থীদের প্রবেশপত্রে সব বিষয় উল্লেখ করা হয়। এতে শিক্ষার্থীরা হতাশ, আর হয়রানির শিকার হচ্ছে প্রধান শিক্ষক ও অভিভাবকরা। ভুরদী ছাল্লাকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী নাজমা ইংরেজী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, রাসেল রানা ও শাহিন মিয়া ইংরেজীতে গত বছর ফেল করে। এ বছর ফেল করা বিষয়ে সারা বছর পড়ে আসছে এবং ফরম পূরণ করে ওই সব বিষয়েই। কিন্তু তাদের প্রবেশ পত্র সব বিষয় আসায় তারা হতাশায় ভুগছে।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার লুৎফর রহমান বলেন, গত বছর তার প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় যে ৩ জন ছাত্র ফেল করেছিল তাদের সবার প্রবেশ পত্রেই সকল বিষয় উল্লেখ করা হয়েছে, কেন এমন হয়েছে তা তিনি বোধগম্য নয়। তবে অভিভাবকের পক্ষ থেকে বেশ চাপে আছেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার অপারেটরদের অজ্ঞতার কারণে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে ভুলে ভরা এমন প্রবেশ পত্র ইস্যু করা হয়ে থাকতে পারে। তবে প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষা বোর্ডে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে নকলা উপজেলায় ৩হাজার ৪৯ জন জেএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। কৃতকার্য হয় ২ হাজার ৭৩২জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে ১০ নভেম্বর থেকে জেলা ভিত্তিক ইজতেমা শুরু…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads