শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে আগুনে ২০ টি দোকান ঘর ভস্মিভূত প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা বাজারের ওই ঘটে। পরে জেলা ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কম্পিউটার দোকান, বিকাশের দোকান, মুদির দোকান, ওয়েল মিল, ও ওষুধের দোকানসহ ২০ টি দোকান ঘরের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় এক কোটি টাকার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
ক্ষতিগ্রস্ত ওয়েল মিল মালিক নুর নবী, কম্পিউটার দোকান মালিক মোস্তাফিজুর রহমান, মুদি দোকান মালিক উজ্জল মিয়া ও কাপড়ের দোকান মালিক মিজানুর রহমানসহ প্রত্যদর্শীরা জানান, রাত তিনটার দিকে কলার দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়ে পড়ে। এতে ২০টি দোকানের মালামালসহ দোকানঘর পুড়ে ভস্মিভূত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অনেক দোকান মালিক জানান, এ ঘটনায় তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর জন্যে সরকারের কাছে সহায়তার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা।























