স্টাফ রিপোর্টার : শেরপুরে ‘বাংলাদেশের দুর্যোগ’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শনিবার বিকেলে আঁচড় অংকন নিকেতনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শেরপুর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কৌশিক রাহাত।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন, শেরপুর কার্যালয় আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা দিলীপ চিরান, স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্’র নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, আঁচড় অংকন নিকেতনের পরিচালক সাইফুল আলম শাহীন, মোবারক হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে ৫৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক গ্রুপে আফনাফ মাইমুন মাহি ১ম, মো. ইশমাম রুবাত নেহাল ২য় ও মাইশা তাবাসসুম প্রাপ্তি ৩য় স্থান অর্জন করে এবং খ গ্রুপে মীর রিদুল ফারহান নৈঋত ১ম, নওশীন তাবাস্সুম হৃদি ২য় ও দেবজিৎ সাহা কাব্য ৩য় স্থান অর্জন করে।
























