নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিনামূল্যে ৯টি লাশ টানা খাটিয়া বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর দুপুরে নকলা পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৯টি মসজিদে ১টি করে উন্নত মানের ষ্টীল দ্বারা নির্মিত লাশ টানা খাটিয়া বিতরণ করা হয়। খাটিয়া বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর ফিরোজ মিয়া, অবসর প্রাপ্ত শিক্ষক আবুল হোসেন ও সোলায়মান প্রমুখ। ওই সময় পৌরসভার সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন মসজিদের সভাপতি, ঈমাম, মোয়াজ্জিম, গণ্যমান্য ব্যক্তিসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।























