ads

বুধবার , ১৯ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভটভটি উল্টে শিশু নিহত

খবর টি পড়েছেন : ১৬৭
নকলায় ভটভটি উল্টে শিশু নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road accident 3নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ভটভটি উল্টে আনন্দ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। ১৯ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার কায়দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। আনন্দ শেরপুর সদরের রৌহা গ্রামের নূরুল ইসলামের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনায় পতিত ভটভটিটি আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, আনন্দ কয়েকদিন যাবত নকলার বন্দটেকি এলাকাস্থ নানার বাড়িতে অবস্থান করছিল। বুধবার বিকেল ৩টার দিকে শিশু আনন্দ নানা কাশেমের সাথে চন্দ্রকোনা বাজার থেকে নকলা যাওয়ার পথে কায়দা এলাকায় চিনিভর্তি ভটভটি উল্টে দুর্ঘটনায় পতিত হয়। ওই ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে আনন্দ তার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষা বিষয়ক বেস লাইন সার্ভে ওরিয়েন্টেশন সম্পন্ন পরবর্তী সংবাদ নকলা পৌরসভার লাশ টানা খাটিয়া বিতরণ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads