শেরপুরে স্কুলে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে স্কুলে হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-picস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের নবদিগন্ত মডেল স্কুলে রাতের আধারে হামলাকারী বখাটেদের গ্রেফতার ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা। ১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কানাশাখোলা-ভীমগঞ্জ সড়কের ভাতশালা এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই সময় ৫ বখাটে মিনা মিয়ার ছেলে আবুল মুনছুর, তইবালি মিয়ার ছেলে শরিফ হোসেন, ইসমাইল মিয়ার ছেলে ফজল হক, কদর আলী ছেলে হাসান মিয়া ও সাগর আলীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। বিক্ষোভ চলাকালে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাতশালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নবদিগন্ত মডেল স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলের ছাত্রীদের দীর্ঘদিন যাবত বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে উত্যক্ত করে আসছিল বহিরাগত কিছু উচ্ছশৃঙ্খল বখাটে। সোমবার দুপুরে স্কুলের সামনে থেকে কিছু বখাটেকে এলাকাবাসী আটক করে। পরে ওই বখাটেরা ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না বলে সকলের সামনে প্রতিজ্ঞা করলে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওইদিন মধ্যরাতে বখাটেরা পিকাপ ভরে লোকজন নিয়ে এসে নবদিগন্ত স্কুলে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই সময় স্কুলের পাশে অবস্থিত স্কুলের পরিচালক জহুরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পিটিয়ে আহত করে। আশেপাশের লোকজন ভাঙচুরের ঘটনা টের পেয়ে বেরিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভাতশালা-কানাশাখোলা এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী দোষিদের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অ্যাডভোকেসি সভায় সিভিল সার্জনকে ভৎর্সনা পরবর্তী সংবাদ শেরপুর বারে যোগদানের ২ বছর পূর্তিতে নবীন আইনজীবীদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads