স্টাফ রিপোর্টার : শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের পিতা আলহাজ্ব এ এম ফজলুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর রবিবার বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মিলনায়তনে ওই সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, তেরাবাজার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল কাদের খান ও আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান তারা, এতিমখানা উপ-কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম মিজু, তেরাবাজার মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রহমান শ্যামল, মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদসহ কমিটির অন্যান্য কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও বেশ কিছু শিক্ষার্থী শরিক হন। ওইসময় প্রয়াত আলহাজ্ব এ এম ফজলুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া প্রয়াত আলহাজ্ব এ এম ফজলুর রহিমের বেহেশত নসীবের জন্য পরিবারের তরফ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।























