ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে সমাজসেবার ৪ লাখ টাকা বিতরণ

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে সমাজসেবার ৪ লাখ টাকা বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pic-somajsebaস্টাফ রিপোর্টার : ঈদুল আযহাকে সামনে রেখে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অধীনে শেরপুরে গরিব-অসহায়, অসুস্থ ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে নগদ প্রায় ৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে ওই অর্থ তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, এনডিসি মাহমুদুর রহমান মামুন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
জানা যায়, ওই কর্মসূচির আওতায় শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২ জন দুঃস্থ ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা ও ৩৯ জন ব্যক্তির হাতে ৫ হাজার টাকা করে ১ লাখ ৯৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া সদর উপজেলার ৩টি এতিমখানায় ৫০ জন এতিমের হাতে ১ হাজার টাকা করে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। অন্যদিকে নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রতি উপজেলায় ৫ হাজার টাকা হারে ১২ জন করে ২৪ জনের হাতে তুলে দিতে উপ-বরাদ্দ দেওয়া হয় ৬০ হাজার করে ১ লাখ ২০ হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিতরণ… পরবর্তী সংবাদ কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে ফ্রিজের বেচাকেনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads