ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে ফ্রিজের বেচাকেনা

খবর টি পড়েছেন : ১৬৬
কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে ফ্রিজের বেচাকেনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

nakla-picমো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : কোরবানি ঈদকে সামনে রেখে শেরপুরের নকলায় আকাশচুম্বি হারে বেড়েছে ফ্রিজের চাহিদা। বেড়েছে বেচাকেনাও।
ফ্রিজ ব্যবসায়ী ও বিক্রতাদের দেওয়া তথ্যমতে, মাঝারি আকারের ডিপ ফ্রিজের চাহিদা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। মধ্যম আয়ের লোকজনরাই ফ্রিজ বেশি কিনছেন। নকলায় কমপক্ষে ১০টি কোম্পানির ডিলারদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর উপজেলায় কমপক্ষে ২-৩শ ফ্রিজ কোরবানির ঈদ উপলক্ষে বিক্রি হয়। এ বছর দামটা ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় কয়েকগুন বেশি বিক্রি হবে বলে ধারণা করছেন তারা। ক্রেতারাও ফ্রিজ কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ডিলাররা বলেন, দেশে ১শ-৪শ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ওজনের ফ্রিজ থাকলেও নকলায় ১০-২২ সিএফটি ফ্রিজের চাহিদা বেশি। যার বিক্রয় মূল্য ১৫-৪০ হাজার টাকার মধ্যে।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, ১৫-৪০ হাজার টাকা দামের ফ্রিজ গুলোই তাদের বেশি পছন্দ। ভিশন ও মার্সেল কোম্পানির ডিলার এসএম খোরশেদ আলম সবুজ বলেন, তিনি নতুন ডিলার হওয়ায় গত এক সপ্তাহ ধরে দৈনিক ৪-৭টি ফ্রিজ বিক্রি করছেন। ওয়ালটনের ডিলার একেএম খাইরুল আলম অপু এবং মাইওয়ান ও মাই লাইফ এর ডিলার মোজাম্মেল হক বলেন, তারা প্রতিদিন গড়ে ১৫-২০টি ফ্রিজ বিক্রি করছেন। তবে সিঙ্গার ও এলজির ডিলাররা বলছেন ভিন্ন কথা, তারা বলেন- দাম একটু বেশি হওয়ায় সৌখিন পরিবারের লোকজনরা ওই সব পণ্য কিনছেন। ক্রেতা দিদার আলী, গিয়াস উদ্দিন ও শাহজাহানের মতো অনেকেই বলেন, যাদের ছেলে-মেয়েরা চাকুরীজিবী তারাই ঈদ উপলক্ষে ফ্রিজ বেশি কিনছেন। আও কৃষকরা আমন ও বোরো ধান কাটার পর কিনে ফেলেছেন। তা না হলে ফ্রিজের দোকানে আরও বেশি ভিড় লেগে থাকত। ভ্যান চালক হাসু, আকাব্বর, রফিক ও আরফান বলেন, কোরবানির ঈদ উপলক্ষে তাদের আয় বেড়েছে। প্রতিদিন ৬০০-১০০০ টাকা আয় করছেন তারা। ফ্রিজের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও সর্বসাধারণ বলছেন, দামটা আরও একটু কম থাকলে নিম্ন মধ্য মধ্যম আয়ের লোকজনরাও কিনতে পারতো তাতে বেচাকেনা আরও বেশি হতো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গরিব-অসহায়দের মাঝে সমাজসেবার ৪ লাখ টাকা বিতরণ পরবর্তী সংবাদ নিরুত্তাপ ঈদ বাজার : সরগরম কোরবানীর পশুর হাট

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads