ads

শনিবার , ১০ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাসগড়া কলসিন্দুরের নারী ফুটবলারদের লাঞ্ছনার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ

খবর টি পড়েছেন : ২১৯
ইতিহাসগড়া কলসিন্দুরের নারী ফুটবলারদের লাঞ্ছনার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sherpur-pic-1স্টাফ রিপোর্টার : এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে ইতিহাসগড়া কলসিন্দুরের নারী ফুটবলারদের ভোগান্তি, লাঞ্ছনা, হয়রানির প্রতিবাদে শেরপুরে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ওই ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চরম দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সেক্রেটারি আবু হান্নান, শারির সমন্বয়কারী সোলায়মান আহমেদ, ফুটবল কোচ সাধন বসাক, খেলোয়াড় রাজন, সমাজকর্মী শামীম হোসেন, সাংবাদিক হাকিম বাবুল, শরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিক্ষোভ সমাবেশে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা-কোচ-খেলোয়াড় ছাড়াও মহিলা পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি, শাড়ি, কমিউনিস্ট পার্টি, মানবাধিকার কমিশন, উদীচী, এইচআরডি, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ইতিহাসগড়া এসব নারী ফুটবলারদের ৯ জনকে লোকাল বাসে করে ময়মনসিংহের কলসিন্দুরে পাঠানো হয়। বাসের ভেতর তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন। এলাকায় পৌঁছলে কলসিন্দুর স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক জোবেদ আলী তাদের লাঞ্ছিত ও নানাভাবে হেনস্তা করেন। এমনকি তাসলিমা নামের এক নারী ফুটবলারের পিতাকে মারধোর করে আহত করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় শুরু হলে শিক্ষক জোবেদ আলীকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বাফুফের সমালোচনায়ও মুখর হয় মিডিয়াসহ সচেতন নাগরিক সমাজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাল টাকাসহ একজন গ্রেফতার পরবর্তী সংবাদ উৎসর্গের চরম পরাকাষ্টা প্রদর্শনের নাম ‌’কুরবানী’ : ড.…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads