ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৮৮ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো ভাতার সোয়া ৭ লাখ টাকা

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে ৮৮ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হলো ভাতার সোয়া ৭ লাখ টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Vataস্টাফ রিপোর্টার ॥ সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে শেরপুরে ৮৮ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ভাতার ৭ লাখ ২১ হাজার ২শ টাকা। ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার সম্মেলনকক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে ওই ভাতার টাকা তুলে দেন। এ উপলক্ষে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।
শহর সমাজসেবা অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, গত অর্থবছরের (২০১৫-১৬, জুলাই-জুন) আওতায় জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৫শ টাকা হারে ৩৭ জনকে ২ লক্ষ ২২ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৬শ টাকা হারে ১৬ জনকে ১ লক্ষ ১৫ হাজার ২শ টাকা, উচ্চ মাধমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৭শ টাকা হারে ২০ জনকে ১ লক্ষ ৬৮ হাজার টাকা ও উচ্চ শিক্ষা পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ১২শ টাকা হারে ১৫ জনকে ২ লক্ষ ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিপক্ষের নির্যাতনে আহত হয়েও আসামী : শেরপুর কারাগারে… পরবর্তী সংবাদ শেরপুরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads