স্টাফ রিপোর্টার : শেরপুরে বার্ষিক শিরাবরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার দুুুপুরেজেলা সদর হাসপাতাল নার্সিং ইন্সটিটিউটের হলরুমে ওই শিরাবরণ অনুষ্ঠিত হয়। শেরপুরের নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ বিলকিস বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন। ওইসময় বিশেষ অতিথি ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মাহমুদ সিনহা, ডাঃ সেলিম মিয়া ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। অনুষ্ঠানে সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ‘বিশেষ ক্যাপ’ পড়িয়ে দেয়ার অনুষ্ঠানকে শিরাবরণ বলা হয়। এতে শেরপুর নার্সিং ইন্সটিটিউটের ১ম বর্ষের ৪৯জন শিক্ষার্থীকে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন এ বিশেষ ক্যাপ পড়িয়ে দেন।
























